যশোর কারাগারে ভারতীয় বন্দির মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৭
অ- অ+

যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার নারথে ডাকঘরের কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে

বাচ্চুলা মাঝি। তারভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে কারাগারে ছিলেন।

কারা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় তিনি গ্রেপ্তার হন। ওই বছরের ২৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলা কারাগারে আনা হয় তাকে। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর স্বদেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়লে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৩৯ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেড় বছরের মধ্যে দেশ জুড়ে বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ, জানালেন পরিবেশ মন্ত্রী
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন 
দন্ত চিকিৎসক পিনু হত্যা, বাদীর আবেদনে তদন্তভার পিবিআইয়ে