দিনাজপুরে দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন 

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৭
অ- অ+

​দিনাজপুরে নান্দনিক স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন কারুকাজশোভিত ‘জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেেন্দ্রর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এমন নান্দনিক মডেল মসজিদ নির্মিত হচ্ছে, যা ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই মসজিদটির সঠিক রক্ষণাবেক্ষণ ও ইবাদতমুখর পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দেল মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ আলী চৌধুরী লিমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজ ইসলাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব প্রমুখ।

(ঢাকা টাইমস/৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশগত শর্ত মেনে সুন্দরবনের পাশে রিসোর্ট চালাতে চান উদ্যোক্তারা
দেড় বছরের মধ্যে দেশ জুড়ে বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ, জানালেন পরিবেশ মন্ত্রী
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দন্ত চিকিৎসক পিনু হত্যা, বাদীর আবেদনে তদন্তভার পিবিআইয়ে