রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬, ২১:৩২| আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২১:৩৩
অ- অ+

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকাটাইমসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের হেফাজতে বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। নিষিদ্ধ সংগঠনের এই নেতা পল্লবী এলাকায় বসবাস করতেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হতে পারে বাংলাদেশ: তিতুমীর
দেশে ৬২ লাখ প্রবীণকে বয়স্ক ভাতা দিচ্ছে সরকার
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার পরিকল্পনা