লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৩১
অ- অ+

প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু সেই ফেরা আর হলো না দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল দুজনেরই।

শনিবার (১০ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে ওই দুই নারী হাঁটতে বের হলে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর নগর: ভূমিমন্ত্রী                        
কেরালম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক, দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা
নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণা, নারী গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকার বিভিন্ন মোড় অবরোধ