উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কক্সবাজারের উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও নিম্ন আয়ের পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এ সময় ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং সরকারি সহায়তা যথাযথ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় নিম্ন আয়ের ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে উপকারভোগীর তালিকা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, সরকারি এ কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায় এবং কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











