শ্রীপুরে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে হত্যার হুমকি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬, ২১:০৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, মুঠোফোনে ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. আলমাছ উদ্দিন সেলিম (৩১) নামে এক যুবকের বিরুদ্ধে। সে তালতলী এলাকার আইন উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গত ৯ অক্টোবর শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। অভিযোগে ওই নারী দাবি করেন, প্রায় তিন বছর আগে মুঠোফোনে ভুল নম্বরে যোগাযোগের সূত্র ধরে আলমাছ উদ্দিন সেলিমের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত তাঁকে বিভিন্ন আত্মীয়ের বাড়ি ও রিসোর্টে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেসব ঘটনার ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই নারী আরও দাবি করেন, তিনি বিভিন্ন সময় বিয়ের কথা বললে অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন। পাশাপাশি ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির উত্তর পাশের একটি নির্জন বাগানে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোরপূর্বক ধর্ষণ এবং মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগ করেন তিনি। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত তাঁকে মারধর ও হত্যার ভয় দেখান এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থলে ফেলে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই নারীর অভিযোগ, পরবর্তী সময়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানানোর পর তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুঠোফোনে থাকা ভিডিও ইন্টারনেটে প্রকাশের ভয় দেখিয়ে তাঁকে মানসিক চাপে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই নারী।

অভিযুক্ত আলমাছ উদ্দিন ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

(ঢাকা টাইমস/১০অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সুইডেন প্রবাসী নিহত
বগুড়ায় সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
লালনের আখড়া বাড়ির দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা