কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৪:২৭
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের চার জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার সকালে উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে খেতে কাজ করার সময় এক কৃষক আহত হন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরের দিকে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ওই চার জন নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে আসলে টের পায় স্থানীয় জনতা ও বিজিবি। পরে চার ভারতীয় নাগরিককে মাথাভাঙ্গা নদীর পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিজিবি ও স্থানীয় জনতা। এরপর তারা ভারতীয় ভূখণ্ডে ফসলি ক্ষেতের ভেতর অবস্থান করছিলেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে নিয়ে যায়।

এর আগে শনিবার সকালে একই উপজেলার জামালপুর সীমান্তে নিজের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সাহাজুল। এসময় নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উসকানিতে গুলি ছুঁড়লে ওই বাংলাদেশী কৃষক আহত হন। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্তে গুলি ছুঁড়ে বাংলাদেশী কৃষককে আহত করার ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানায়। এদিকে রবিবার সকালে বিএসএফের পুশ ইনের অপতৎপরতা রুখে দেয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে বিজিবি তৎপর রয়েছে। বিজিবি আগের চেয়ে এখন প্রতিবাদের ভাষা আরও জোরালো করেছে।

(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া নিরাপত্তায় বেনাপোল চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ হস্তান্তর
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় চারজন গ্রেপ্তার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের মারুবেনির প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
পথচারীকে ছুরিকাঘাতের চেষ্টা, ছোরা ঢুকে যায় সহযোগীর বুকে, ৪৩ দিন পর গ্রেপ্তার ২