কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৭:৩৩
অ- অ+

গোপালগঞ্জের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন থানাপাড়া মসজিদের ইমাম শিবলী আহমেদ। জানাজায় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা আব্দুল হামিদ, নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন শেখ, সহ-সভাপতি মুন্সি আতিয়ার রহমান, আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট জুলকদর রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সাবেক পৌর কাউন্সিলর আল-আমিন ইসলাম, যুবলীগ নেতা কাজী নাহিদ, ছাত্রলীগ নেতা সাহনেওয়াজ খানসহ সামাজিক রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাহবুব আলী খান স্বাধীনতার আগে পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। সর্বশেষ ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন।

এদিকে, জানাজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঈদগাহ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ
রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসসহ ৪ জনের রিমান্ড