রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৮:০৮
অ- অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৮টায় এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এ সময় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন বোয়ালিয়া অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাসিদ ফরহাদ।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি মোটরযান শাখা, লজিস্টিকস শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে পুলিশ কমিশনার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি বলেন, মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতি-নৈতিকতা বজায় রাখা এবং লোভ-লালসা পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকার পাশাপাশি দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি; বিভিন্ন জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

(ঢাকা টাইমস/১১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে: মিয়া গোলাম পরওয়ার
শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ও হীরা জব্দ
ভারতে পালিয়ে যাওয়ার দুই বছর পর দেশে ফিরল রোটনের মরদেহ