রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ২০:১৩
অ- অ+

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা হইতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সকল পর্যটকদের আগামী ১২ অক্টোবর (সোমবার) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এ জরুরী গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেকভ্যালি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

উল্লেখ, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এর ডাকে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ পালিত হয়। এতে প্রায় দেড় হাজার পর্যটকগামী গাড়ি উজবাজার এলাকায় আটকে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পর্যটকরা সাজেক ও খাগড়াছড়ি ফিরে যান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

ভ্রমণ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
অন্যায় ও  জুলুমের প্রতিবাদ হিসেবে দাঁড়িপাল্লাকে জয়ী করতে হবে: রাশেদ প্রধান
চলে গেলেন ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান
শৈলকুপায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত