নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৫:১১
অ- অ+

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামীও। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর স্বামী রোমান মোল্যার (৬০) মৃত্যু হয়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যা স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢল পড়েন তিনি।

এদিকে, রবিবার (১১ অক্টোবর) জোহর নামাজ বাদ স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফন করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে তাদের পরিবার-পরিজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ৪৬৬ রানের লক্ষ্য; শুরুতেই উইকেট হারাল আফগানিস্তান
ইউপি সদস্য না হয়েও চাল বিতরণে সেচ্ছাসেবক দল নেতা, জেলে কার্ড ছাড়াই মিলছে চাল
সাগরে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
স্বেচ্ছাকৃত ছুটি’ বনাম ‘বাধ্যতামূলক আইনি সুরক্ষাঃ সুপ্রিম কোর্টের রায়ের অভিপ্রায় ও ইসি'র অপব্যাখ্যা