জামালপুরের নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৪

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৬:২৬
অ- অ+

জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে সড়কের পাশে ঝোপ থেকে রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কে একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। সোমবার (১২ অক্টোবর) ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারের ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকারা: হাসনাত আবদুল্লাহ
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: উপদেষ্টা তিতুমীর
মহেশপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৪ স্বর্ণের বার উদ্ধার
হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী