ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৬:৩২
অ- অ+

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এসময় বক্তারা, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একইসাথে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারের ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকারা: হাসনাত আবদুল্লাহ
অর্থনৈতিক সংস্কারের সঙ্গে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: উপদেষ্টা তিতুমীর
মহেশপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৪ স্বর্ণের বার উদ্ধার
হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী