মহেশপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৪ স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৬:৪৬
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অভিযানে ৫৭৪.৫১ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ গয়েশপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন ৪নং সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামস্থ যাত্রী ছাউনির সামনে হতে ব্যাটারিচালিত ভ্যানসহ মো. সেলিম হোসেন (বয়স-৩৫ বছর, পিতা-মো. বারব আলী, গ্রাম-সদরপাড়া, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা)’কে আটক করা হয়। এ সময় তাঁর ভ্যানের সামনে লাগানো সাদা রং এর ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান হতে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই চার পিস স্বর্ণের বার এর সর্বমোট ওজন ৫৭৪.৫১ গ্রাম বলেন জানান। যার সিজার মূল্য ১,০১,৪৬,০০০/- (এক কোটি এক লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা। আটককৃত স্বর্ণ এবং ব্যাটারিচালিত ভ্যান, এবং ছোট মাইকের (হর্ন) সর্বমোট সিজার মূল্য ১,০১,৯৭,০০০/- (এক কোটি এক লক্ষ সাতানব্বই হাজার) টাকা।

আটককৃত আসামিকে ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু,  আক্রান্ত ২১৬৭
জাতীয় পার্টির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: আবু হানিফ
যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর চার টুকরো, স্বামী গ্রেপ্তার
সারের ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকারা: হাসনাত আবদুল্লাহ