ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজান গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৭:৪৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজান মিয়া ওই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মিজান মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মিজান মিয়া নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে থানায় একটি মারামারির মামলা রয়েছে।

সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
দৌলতদিয়ায় ডিবির চেকপোস্টে ৩০ হাজার ইয়াবার চালান জব্দ, গ্রেপ্তার ৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ মৃত্যু,  আক্রান্ত ২১৬৭