বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৮:২৮
অ- অ+

বগুড়ায় অলিতে গলিতে হরহামেশা দেখা মেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের দাপট। তুচ্ছ ঘটনায় এসব উগ্র মেজাজের কিশোররা জড়িয়ে পড়ে বড় বড় অপরাধে। এদের শেল্টার দাতারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিগণ। সম্প্রতি এরকম এক কিশোর গ্যাংয়ের প্রধান এরিন আহমেদ সুইটের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখায় সুইট হাতে বার্মিজ চাকু ও পিস্তল দেখিয়ে ভীতি তৈরির চেষ্টা করছেন। ভিডিওটিতে জনমনে ভীতির সৃষ্টি হয়। উদ্বিগ্ন হয়ে পড়েন বগুড়ার সিনিয়র সিটিজেন ও অভিভাবকরা।

এ ঘটনায় বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইট ও মো. মিরাজুল (১৯) নামে দুজনকে আটক করে। আটক সুইট ও মিরাজুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। সুইটের বাড়ি ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুলের বাড়ি বিলকেশপাথার গ্রামে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আতোয়ার রহমান বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি।

পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে জানাল সরকার
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ