ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ১৮:৫৫
অ- অ+

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) ঝিনাইদহ বিভাগীয় চ্যাপ্টারের আয়োজনে সোমবার দিনব্যাপি শহরের সৃজনী বাংলাদেশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শিকদার মো. মোহায়মেন আক্তার, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, ঝিনাইদহ বিসিপিএ চ্যাপ্টার কমিটির সভাপতি ও মিমপেক্স এগ্রোকেমিক্যালসের ডিভিশনাল সেলস ম্যানেজার দিপলুর রহমান।

প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাগক (গবেষণা ও উন্নয়ন) দেবাশীষ চট্টপাধ্যায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ বিসিপিএ চ্যাপ্টার কমিটির সাধারন সম্পাদক ও গ্লোবাল এগ্রোভেট লিমিটেড ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আব্দুল সায়াদ।

এছাড়া বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

প্রশিক্ষণে ঝিনাইদহ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মডেল কৃষকবৃন্দ। প্রশিক্ষণ শেষে মডেল কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা
রহমতের ফিফটির পরও চাপে আফগানিস্তান, জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট
বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান