রূপগঞ্জে জলাবদ্ধতা দূর করতে বৈরাগবাড়ি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:০৩
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন বৈরাগবাড়ি গ্রামের জলাবদ্ধতা দূরীকরণে পাকা সড়ক করে দিয়েছেন ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী ও ইউপি সদস্যদের নিয়ে সড়কটি উদ্বোধন করেন তিনি।

এ সময় স্থানীয়রা বলেন, গত ১৫ বছর ধরে একটি আবাসন কোম্পানির বালির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে বৈরাগবাড়ি এলাকার বাসিন্দারা চলাচলের ভোগান্তি পোহাচ্ছিলেন। এসব বিষয়ে বিগত সময়ে বহু নেতা ও চেয়ারম্যান মেম্বাররা আশ্বাস দিলেও সড়কটি করেনি কেউ। আমরা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়াকে জানালে তিনি সড়কটি পাকা করে দিয়েছেন। তাই গ্রামবাসী কৃতজ্ঞতা।

এ সময় ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সব সময় আমাদের জনতার পাশে থাকার নির্দেশ দেন। আমরাও জনগণের পাশে থাকি। রূপগঞ্জের বহু রাস্তা ঘাট করে দিচ্ছি যেন জনগণের ভোগান্তি না হয়। বৈরাগবাড়ি এলাকাটি একটি দ্বীপের মতো সড়ক বিচ্ছিন্ন যোগাযোগহীন গ্রাম ছিল। এ গ্রাম থেকে বাহির হতে জলাবদ্ধতার কারণে ভোগান্তি হতো। আজ পাকা রাস্তা করে দিয়েছি। পরবর্তীতে ড্রেনেজ ব্যবস্থা করে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করবো।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, যুবদল নেতাকে হাতুড়িপেটা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
উন্নয়ন কর্মকাণ্ডের মাঝে এআই দিয়ে গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা পাহারা দেবে বিএনপি: খায়রুল কবির