শেরপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৫০
অ- অ+

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে গ্যাসের ট্যাবলেট খেয়ে মুসা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মুসা উপজেলার কুসুম্বি ইউনিয়নের উত্তর আমইন হঠাৎপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মুসার সঙ্গে প্রতিবেশী এক গৃহবধূর পরকীয়া সম্পর্ক ছিল বলে গুঞ্জন ওঠে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে পরিবারের মধ্যে অসন্তোষ ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। গত রবিবার রাতে মুসার বড় ভাই আব্দুর রদিশ আবু, ছোট ভাই মাহবুব ও মুসার স্ত্রীর উপস্থিতিতে তাকে এ বিষয়ে শাসন করেন। পরিবারের শাসন সহ্য করতে না পেরে এবং অভিমান করে পরের দিন সোমবার সকালে মুসা ধান সংরক্ষণে ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তার স্ত্রী ‍রুপালী টের পেয়ে চিৎকার শুরু করলে স্বজনেরা এগিয়ে আসেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে: মৎস্যমন্ত্রী
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
আফগানিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ, শেষ দিনে প্রয়োজন ৪ উইকেট
জামালপুরে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার