দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
অ- অ+

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (আরডিএ) ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাবৃন্দের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করছে এবং ভালো ফলাফল করছে, তাদের পাশাপাশি অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়েও ভাবতে হবে। তারা যেন শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সে জন্য তাদের নতুনভাবে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা এই ফেলের ধারাবাহিকতা বছরের পর বছর টেনে নিয়ে যাব না। যারা ফেল করবে, তাদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায়ও যারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে নিয়ে যাওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে উপযোগী করে গড়ে তুলতে হবে। যারা সাধারণ শিক্ষায় পিছিয়ে পড়ছে, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার চেষ্টা চলছে।

শিক্ষাব্যবস্থায় পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে সামনে রেখে চতুর্থ শ্রেণি থেকেই একটি প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলার পাশাপাশি প্রধানমন্ত্রী গোল্ড কাপ আয়োজনের মাধ্যমে সারা দেশে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার সমন্বয় করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্রমান্বয়ে পড়ালেখায় মনোযোগী হচ্ছে। তবে শুধু ভালো ফল করা শিক্ষার্থীদের নিয়ে ভাবলেই হবে না, যারা অকৃতকার্য হচ্ছে এবং ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদেরও উপযুক্ত শিক্ষার সুযোগ তৈরি করতে হবে।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো শিথিলতা নয়: ডিএমপি কমিশনার
ঢাবিতে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ, গাড়ির ধাক্কায় আহত শিক্ষার্থীরা
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই: জামায়াত আমির
সৌদি আরবে হামলা: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত