ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১১
অ- অ+

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ বোধ করেন কাজল রেখা। খবর পেয়ে ঝালকাঠি জেলা কারাগারের চিকিৎসক ডা. জাবির হাসান তাঁর কাছে যান। এ সময় তিনি কাজল রেখার শ্বাসকষ্ট ও শরীর শীতল হয়ে আসার লক্ষণ দেখতে পান। পরে তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

কারাগার সূত্রে আরও জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।

(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড
মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো শিথিলতা নয়: ডিএমপি কমিশনার
ঢাবিতে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ, গাড়ির ধাক্কায় আহত শিক্ষার্থীরা
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই: জামায়াত আমির