হরিণাকুন্ডুতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে ও কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জিনিয়া জাফরিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সিনিয়ার নেতা মো. মোতাহার হোসেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই মোরছালিন, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের সঞ্চালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া উপস্থাপন করা হয়। আলোচনা শেষে অগ্নী নির্বাপক মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা।
(ঢাকা টাইমস/১৩অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










