সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ২০:৫০| আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২১:০৫
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনটির দ্বিতীয় তলার একটি বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

রোজিনা আক্তার বলেন, ভবনটির দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী
পিরোজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল
ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত