সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ২১:০৪| আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২১:২২
অ- অ+

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

রবিন আরও জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আগুন
সাতক্ষীরায় বিএনপি সভাপতির বাড়িতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা
দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী