টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, কাজ করছে ৮ ইউনিট, পথে আরও ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫| আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৪
অ- অ+

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুতিদের হামলার জেরে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির কঠোর নির্দেশনা