এসেনসিয়াল ড্রাগসে নয়, টঙ্গীতে আগুন ড্রাগ ইন্টারন্যাশনালে, নিয়ন্ত্রণে ৮ ইউনিট এবং পথে আরও ১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫
অ- অ+

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনসিয়াল ড্রাগসের কারখানায় নয়, আগুন লেগেছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনালে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে আগুন লাগার এ ঘটনায় প্রথমে এসেনসিয়াল ড্রাগসে আগুন লাগার তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে এক সংশোধনীতে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল বলে জানানো হয়।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল আটটি ইউনিট। এ ছাড়া আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা ১৪ মিনিটে টঙ্গীর চেরাগ আলীতে প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুজন আটক
হুতিদের হামলার জেরে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২