বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
শ্রমিকদের কয়েকজন জানান, বেতন বৃদ্ধির দাবিতে সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। বিভিন্ন সড়কে যানজট ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













