টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৫
অ- অ+

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘক্ষণ আটকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলপিজি গ্যাস সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত: ড. আমানুল্লাহ
সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে