জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে চিবিয়ে খাওয়ার অভিযোগে অটোচালক আটক

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৮
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে দর্শকদের সামনে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কোয়ালিকান্দি মধ্য পাড়া নিজ বাড়ি থেকে আটক করে।

এর আগে মঙ্গলবার বিকাল ৪টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত ছাদুল্লাহ কোয়ালিকান্দি মধ্য পাড়া মৃত হাবিজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজির অংশ হিসেবে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। এ সময় পাখিটি নড়াচড়া করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাদের কেউ কেউ এ সময় উল্লাস করেন বলেও জানা গেছে।

জীবন্ত একটি পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিকভাবে এমন অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আটককৃত ছাদুল্লাহ নিজে স্বীকারোক্তি দিয়ে বলেন, ৫শ টাকা বাজিতে বিবেকে নয়, আবেগে এ কাজ করেছি আমি।

মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, অটোচালকের সাথে ৫শ টাকা বাজিতে একটি জীবন্ত পাখিকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের দৃষ্টিগোচর হলে আমাদের একটি টিম দুপুরে কোয়ালিকান্দি নিজ বাড়ি থেকে ছাদুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। বনবিভাগের সাথে আমাদের কথা হয়েছে কর্তৃপক্ষ আসলে বাকি কাজ সম্পন্ন করবো।

(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২০
আবাসন খাতে সংকট, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান
চাকরির বাইরে ঘরে বসে আয়ের সুযোগ তৈরিতে জোর দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
চাঁদপুরে ৩৫ পূজামণ্ডপে পৌরসভার অনুদানের চেক বিতরণ