চাঁদপুরে ৩৫ পূজামণ্ডপে পৌরসভার অনুদানের চেক বিতরণ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৬
অ- অ+

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের নিকট পৌরসভার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি রাতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত বছরগুলোতে এ ধরনের ব্যবস্থা ছিল না বলে তিনি উল্লেখ করেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, দুর্গাপূজা যেন আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ধর্ম যার যার, উৎসব সবার—এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করতে হবে।

অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার বিষয়ে তিনি বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের অসহায় মানুষের মধ্যে মোট ১ হাজার শাড়ি বিতরণ করা হবে। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০০টি এবং হাইমচরে ৩০০টি শাড়ি দেওয়া হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।।

চাঁদপুর পৌরসভার বর্তমান প্রশাসক দেবাশীষ চৌধুরী সভাপতিত্বে এবং চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম আখতার শরীফ পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী প্রমুখ।

সবশেষে ৩৫টি পূজা মন্ডপের কমিটির কাছে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করে চাঁদপুর পৌরসভা।

(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২০
আবাসন খাতে সংকট, ঝুঁকিতে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান
চাকরির বাইরে ঘরে বসে আয়ের সুযোগ তৈরিতে জোর দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জামালপুরে বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে চিবিয়ে খাওয়ার অভিযোগে অটোচালক আটক