সরাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:২৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় আনোয়ারুল আজিম (৫৫) ও অনুপ কুমার দাস (৫৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার সাটাড়িপাড়া বলে জানা গেছে। তারা দুজন বন্ধু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বুধবার সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলে তারা দুজন সিলেট যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় পৌছলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার দাস মারা যান। পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের শাস্তির আশ্বাস
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী
চাঁদপুরে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫২ জেলে আটক