বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মন্ডল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া আনন্দ মন্ডল সিরাজগঞ্জের কাজিপুরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানিয়েছেন, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গিয়েছেন। বর্তমানে জেলায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, গত দুইদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আনন্দ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
(ঢাকা টাইমস/১৪অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










