টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ২৩:১৮
অ- অ+

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও কাজ করেন।

বুধবার রাত ১০টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

আহত ব্যক্তিরা হলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউস ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ারফাইটার কালাম। তাদের মধ্যে নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ১৯টি ইউনিট কাজ করে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ চলতে থাকে। পরে রাত ১০টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণের কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ট্রান্সকম এমডি সিমিন রহমানকে ১৬ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার