নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৬, ২৩:৪১
অ- অ+

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. আলামিন নামের একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাতে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মোহাম্মদ ফারাবী ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ আলামিনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আলামিন একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায়। তবে তিনি ঢাকার সাভার এলাকায় বসবাস করেন।

জিজ্ঞাসাবাদে আলামিন উদ্ধার করা গাঁজা সাভার এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানান এসি হুসাইন মোহাম্মদ ফারাবী।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ট্রান্সকম এমডি সিমিন রহমানকে ১৬ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ
শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত