চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি ঠিকাদারদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৫৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা ঠিকাদার সমিতির সদস্যগণ।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ দ্রুত ভূল স্বীকার না করলে তাকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি শাহিন ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি সৈয়দ জিয়াউল হক পলাশ, ঠিকাদার আবুল কালাম আজাদ, সামিরুল ইসলাম পলাশ হাফিজুর রহমান সাদিসহ অন্যান্যরা।

বক্তারা মানববন্ধনে বক্তব্যে অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি গত ১০ অক্টোবর চেম্বার ভবনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলার সময় ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অসচ্ছল মন্তব্য করে ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন তা তার অজ্ঞতাকে ফুটিয়ে তোলে। কারণ চেম্বারের সভাপতি হিসাবে তিনি ড্রেনেজ ও রাস্তার কাজের বিষয়ে বিস্তারিত না জেনে ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অস্বচ্ছল বলেছেন। তিনি বলেছেন, অস্বচ্ছল ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য এসব কাজ হচ্ছে না। কিন্তু চেম্বার সভাপতি মনে হয় জানেন না বাংলাদেশ সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে প্রতিষ্ঠানের সলভেন্সি ও অভিজ্ঞতা দেখেই সরকার যোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান করে। তাই চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদকে দ্রুত ভূল স্বীকার করতে হবে। অন্যথায় তোকে অযোগ্য ও অবাঞ্চিত ঘোষণা করা হবে।

ঠিকাদার প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, একজন দায়িত্বশীল চেম্বার সভাপতির কাজ হলো স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা করা। কিন্তু তিনি তা না করে বরং গণমাধ্যমে বা প্রকাশ্যে জেলার ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে বিভেদ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। যা এটা মোটেও কাম্য নয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, আমার পরিস্কার বক্তব্য আমি যা বলেছি চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নাগরিক হিসেবে এবং পৌরসভার মানুষের সার্থের কথা বলা বলেছি। পৌরবাসী ঠিকাদারদের মূল্যায়ন করবে তারা কাজগুলো বিলম্ব করে পানি জমিয়ে ডেঙ্গু মশা উৎপাদন হচ্ছে। ব্যবসায়ীদের ভোটে আমি নির্বাচিত কারো অবাঞ্চিততে আমি ভয় খাই না ও বিচলিত নয়। এবং তারা যদি কোন বাড়াবাড়ি করে তবে চেম্বার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুখে দাড়াবে।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
পূজা বাংলাদেশের উৎসব, ধর্মীয় ভেদাভেদ নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুবি
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯৬