ঝিনাইদহে উদ্ধারকৃত ১০৪ মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:১৫
অ- অ+

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ১০৪টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে প্রেরণ হওয়া ৫৩ হাজার ৪০৯ টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আক্টোবর) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও নগদ টাকা হস্তান্তর করা হয়।

জানা যায়, ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, গঠন করা হয়। সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন, ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ এর সদস্যরা গত ০১/০৮/২০২৬ তারিখ হতে অদ্য ১৫ অক্টোবর পর্যন্ত মহেশপুরের আলোচিত নিঝুম অপহরণের রহস্য উন্মোচন, কালিগঞ্জ ও কোটচাঁদপুর দস্যুতা মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার, দস্যুতায় দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার, ঝিনাইদহ সদর থানা ও কালিগঞ্জ থানার অপহরণ মামলার ২ জন ভিকটিম উদ্ধার ও ২ জন আসামী গ্রেপ্তার, গাজীপুরের ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যান চায়নিজ নাগরিকের ১ কোটি টাকা চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার ও ৮৭ লাখ টাকা উদ্ধার, কোটচাঁদপুর হতে অজ্ঞান করে কলেজ শিক্ষিকার থেকে ছিনতাই এর ঘটনায় অজ্ঞান পার্টির ২ আসামিকে গ্রেপ্তার, ঝিনাইদহে আলোচিত অর্পিতা আত্মহত্যার প্ররোচনার মামলায় আসামি গ্রেপ্তারসহ অত্র জেলার থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৪টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ভুলবশত প্রেরণ হওয়া ৫৩হাজার ৪শত ৯ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে।

এছাড়াও ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিং এর শিকার ৪০ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান সহ জিডি মূলে নিখোঁজ হওয়া ৮ জন ভিকটিমকে উদ্ধার করে সাইবার সেল। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে ১৫ অক্টোবর’২০২৬ তারিখ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপি এম-সেবা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোসফেকুর রহমান, সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও অপপ্রচার একটি শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। সবাইকে সাইবার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনাদের সচেতনতায় পারে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গড়তে। অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ঝিনাইদহ জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ নিরাপত্তায় বিজিবি
বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেপ্তার ২
সাতক্ষীরা জেলা পুলিশের কল্যাণ সভায় ডিআইজি রেজাউল করিম, পূজামণ্ডপ পরিদর্শন
দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১৮টি বেস ক্যাম্প করবে বিজিবি