যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা নিহত

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, ২২:০৯
অ- অ+

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২২) ও মিথিলা (১৭) নামে প্রেমিক-প্রেমিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা যশোরের চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাকপাড়া মহল্লার নাজমুল ইসলামের মেয়ে।

স্বজনদের সূত্রে জানা গেছে, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে নয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সাদা-কালো রঙের সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথে টালিখোলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক মহেশপুরের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার আগেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, আহত ১
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত
পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর
দিনাজপুরে দুর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার, কঠোর নিরাপত্তায় বিজিবি