গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০৯| আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০০:১০
অ- অ+

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। পরে তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আটক দুজনকে ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করতে দেখা গেছে। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা যায়।

ওসি জয়নাল আবেদীন আরও জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা করার প্রস্তুতি চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে পুলিশ: ডিএমপি কমিশনার
দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: এসআরবি ডিজি
গুলশানের পেয়ারি তেহারিকে এক লাখ টাকা জরিমানা
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, বিচারক আরিফুল সাময়িক বরখাস্ত