গাজীপুরে প্রস্রাব করতে গিয়ে বিস্ফোরক হাতে তুলে বিপদে ব্যবসায়ী, বিস্ফোরণে বিচ্ছিন্ন চার আঙুল

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা বিস্ফোরকসদৃশ বস্তু হাতে নেওয়ার পর বিস্ফোরণে এক ব্যবসায়ীর চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সকাল নয়টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ (৪৫)। তিনি আসবাবপত্রের ব্যবসা করেন। তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান নূর মোহাম্মদ। এ সময় সেখানে একটি বিস্ফোরকসদৃশ বস্তু দেখতে পান তিনি। বস্তুটি চিনতে না পেরে হাতে তুলে নেন। পরে সেটির সেফটি রিং খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে তার এক হাত গুরুতর জখম হয় এবং চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












