ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ০০:০৮
অ- অ+

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে হতে যাচ্ছে প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সংলাপ। এ সংলাপটি হবে কনস্যুলার পর্যায়ে পঞ্চম। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জোর দিবে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকটি অক্টোবরের শেষদিকে আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে দুর্গাপূজার কারণে নভেম্বরের শুরুতে সংলাপটি আয়োজনের আগ্রহ প্রকাশ করে ভারত।

দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে আসন্ন এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান এবং আলোচনার অগ্রগতি পরবর্তী সময়ে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ঢাকা। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে নতুন করে অনুরোধ জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ মাসের শেষের দিকে মহাপরিচালক পর্যায়ে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি