ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বরবিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ডা. সাদেক আলী।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা প্রমুখ।
সেমিনারে ডেঙ্গু জ্বর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











