পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমানমন্ত্রী 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২০
অ- অ+

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন এটা এখন হাস্যকর কথা। পৃথিবীর কোথাও এমন নজির নাই যে পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে গেলে পুন:প্রতিষ্ঠিত হওয়ার।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখতে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্লান করেছেন সেটা অদ্ভুত।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার, জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ।

পরে ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন উপজেলার ৫৭১টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত