‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২০
অ- অ+

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে ফেসবুকে এমন মন্তব্য করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাধবপুর উপজেলার সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু। তার এই পোস্ট ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে।

গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আতাউস সামাদ বাবু দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। একই স্ট্যাটাসে ছাত্রলীগের আরেক নেতা সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’

তবে আতাউস সামাদ বাবুর অভিযোগ অস্বীকার করেছেন এএসআই দেলোয়ার হোসেন। তার দাবি, তাকে নিয়ে ফেসবুকে ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, মাদকের একটি মামলার তদন্তের কাজে তিনি বাবুর গ্রামের পাশে গিয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই ফেসবুকে লেখালেখি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘স্বীয় দায়িত্ব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু করার সুযোগ নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।

জানা গেছে, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত। ওয়ারেন্ট তামিলে ভালো কাজের জন্য তিনি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন বলেও জানা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত