বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২৬
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সাত দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত