দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন

​দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৮
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দিনাজপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​

শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর সকালে মন্দিরে মন্দিরে পূজার্চনা, অঞ্জলি নিবেদন ও প্রতিমা দর্শনের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি ৪২ ব্যাটালিয়নের সদস্যরা টহল জোরদার করেন এবং পালাক্রমে শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

​

এদিন দুপুরে বিজিবি ৪২ ব্যাটালিয়নের জুনিয়র কমিশন অফিসার (নায়েক সুবেদার) মো. আব্দুল মতিনের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল দিনাজপুর শহরের নিমতলা, খালপাড়সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দুর্গা মন্দির পরিদর্শন করে। পরিদর্শনের সময় বিজিবির কর্মকর্তা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

​

বিজিবি ৪২ ব্যাটালিয়নের জুনিয়র কমিশন অফিসার আব্দুল মতিন জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এই নজরদারি, টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত