গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানার হারবাল সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৪ টা ২৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, বিকাল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বিকাল ৪টা ৩৪ মিনিটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










