ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:০১
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন ডিভিশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য জানান।

এর আগে বিকাল ৪টা ২৪ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায়। এরপর প্রথম ফায়ার সার্ভিসের চার ইউনিট এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। মোট ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১১টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ চালিয়ে যায়। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় পর থেকে কারখানাটির কার্যক্রম বন্ধ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় বসছে এবি পার্টি
যশোরে হামজ্বরে আ.লীগের ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশে সোপর্দ