পূবাইলে অসহায় মানুষের পাশে ব্যবসায়ী পাবেল, ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্য

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০৫| আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০৬
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের অসহায়, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন যুবক তসলিম হোসেন পাবেল। নিজ উদ্যোগে এ পর্যন্ত ৩০টি পরিবারের হাতে এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দিয়েছেন তিনি। ভবিষ্যতে নিজ উদ্যোগে মোট ১০০টি পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় পরিবারগুলোর দৈনন্দিন কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এই সময়ে অসচ্ছল পরিবারগুলোর জন্য এক মাসের বাজারসামগ্রী পাওয়া নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

বিশেষ করে অসহায়, প্রতিবন্ধী ও স্বামীহারা নারীদের অনেকেই আর্থিক সংকটে সংসার চালাতে হিমশিম খান। তাঁদের কথা বিবেচনা করে তসলিম হোসেন পাবেল নিজ উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে ৩০টি পরিবারকে সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি তাঁর মানবিক কার্যক্রমের সূচনা করেছেন।

তসলিম হোসেন পাবেল বলেন, আমি আইন বিভাগের ছাত্র এবং ব্যবসা করি আমার ইচ্ছে পর্যায়ক্রমে এই সহায়তার পরিধি বাড়িয়ে পূবাইলের চারটি ওয়ার্ডের মোট ১০০টি অসহায় পরিবারের কাছে পৌঁছানো। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আরও অনেক সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হবে বলে আশা করি।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে নেওয়া এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তোলে। তসলিম হোসেন পাবেলের এই উদ্যোগ অন্য সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে সহযোগিতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করতে চান ।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দর্শকখরায় জয় চৌধুরীর ‘স্নেহের বন্ধন’, ৩৭ টিকিটের ৩৫টিই কিনলেন প্রযোজক-পরিচালকেরা
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
বিয়ের ১ মাসের মাথায় সড়কে প্রাণ গেল ফরহাদের