ছেলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ছেলের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। নিহত জহুরা বেওয়া রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমরাহ পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর ছেলে মনিগ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যান জহুরা বেওয়া। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে আমার মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর আমাদের দেশে ফেরার কথা ছিল।
তিনি আরেও জানান, মক্কাতেই তার মায়ের দাফন সম্পন্ন করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











