জামালপুর ডিবি পুলিশের জন্য নতুন মাইক্রোবাস

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি মাইক্রোবাস সংযোজন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান জামালপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, রাতে টহল জোরদার করা এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন মাইক্রোবাসটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
নতুন যানবাহন সংযোজনের ফলে জামালপুর জেলা ডিবি পুলিশের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সক্ষমতা বাড়বে।
(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












